কিউআর কোড
Sothik (সঠিক)

Sothik (সঠিক)

1.0.20 bangla.gov.bd দ্বারা
(0 রিভিউ) ফেব্রুয়ারি 12, 2026
পছন্দের তালিকা
Sothik (সঠিক) Sothik (সঠিক) Sothik (সঠিক) Sothik (সঠিক) Sothik (সঠিক) Sothik (সঠিক)

সর্বশেষ ভার্সন

ভার্সন
1.0.20
আপডেট
ফেব্রুয়ারি 12, 2026
ডেভেলপার
bangla.gov.bd
ক্যাটাগরি
টুলস
প্ল্যাটফর্ম
অ্যান্ড্রয়েড
ইনস্টল
0
লাইসেন্স
Free
প্যাকেজের নাম
bd.gov.bangla.keyboard
পেজ ভিজিট করুন

Sothik (সঠিক) সম্পর্কে আরও

'সঠিক : বানান ও ব্যাকরণ সংশোধক' হলো বাংলা ভাষার জন্য একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সফটওয়্যার। এটি ভুল বানান বা টাইপো চিহ্নিত করে এবং স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের সঠিক পরামর্শ প্রদান করে। আপনার বাংলা লেখা নির্ভুল ও পরিমার্জিত করতে এটি অপরিহার্য।
বাংলা লেখায় নির্ভুলতা আনতে EBLICT, BCC, ICT Division-এর উদ্ভাবন 'সঠিক' অ্যাপ্লিকেশনটি এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধুমাত্র সাধারণ বানান ভুলের সীমাবদ্ধতা অতিক্রম করে; শব্দে না থাকা ভুল (নন-ওয়ার্ড এরর), প্রচলিত শব্দে ভুল প্রয়োগ (রিয়েল ওয়ার্ড এরর) এবং অসতর্কতার কারণে হয়ে যাওয়া দ্রুত টাইপোগুলিও দক্ষতার সাথে চিহ্নিত করতে সক্ষম। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা দিয়ে তৈরি হওয়ায়, সঠিক নিশ্চিত করে আপনার প্রতিটি বাংলা লেখা হবে ত্রুটিমুক্ত ও নির্ভুল।

'সঠিক'-এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর প্রসঙ্গ-নির্ভর ভুল (কনটেক্সচুয়াল ইরর) যাচাই করার ক্ষমতা। একটি শব্দ ব্যাকরণগতভাবে শুদ্ধ হলেও যদি সেটি প্রদত্ত বাক্যের প্রসঙ্গে ভুলভাবে ব্যবহৃত হয়, সঠিক তা নিপুণভাবে চিহ্নিত করে। বাংলা একাডেমির প্রমিত বানানবিধি ও প্রমিত বানান অভিধানকে নিষ্ঠার সাথে অনুসরণ করে এই অ্যাপ্লিকেশনটি শিক্ষাবিদ, গবেষক, লেখক, সম্পাদক, প্রকাশক এবং অনলাইন ব্যবহারকারী – সকলের জন্য বাংলা লেখাকে করে তুলবে সমৃদ্ধ ও নির্ভুল। এটি অনলাইনে ও অফলাইনে শুদ্ধ বানানে লেখার অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দেবে।

ভাষার প্রবাহকে আমরা সবসময় সম্মান করি। তাই যদি কখনো 'সঠিক' কোনো শব্দকে ভুল চিহ্নিত করে যা আপনার মতে শুদ্ধ, তবে সহজেই 'অভিধানে যুক্ত করুন' অপশনটি ব্যবহার করে তা আমাদের জানাতে পারেন। আপনার এই মূল্যবান ইনপুটগুলি মূল সার্ভারে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয় এবং পরবর্তী সংস্করণে পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর অভিধানে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হয়। EBLICT, BCC, ICT Division প্রতিশ্রুতিবদ্ধ 'সঠিক'-কে বাংলার সবচেয়ে নির্ভরযোগ্য বানান পরীক্ষক হিসেবে গড়ে তুলতে, যা নিরন্তরভাবে ভাষার শুদ্ধতা রক্ষায় সচেষ্ট।

অ্যাপটিকে রেট দিন

মন্তব্য ও রিভিউ দিন

ব্যবহারকারীর রিভিউ

0 টি रिवিউর উপর ভিত্তি করে
5 স্টার
0
4 স্টার
0
3 স্টার
0
2 স্টার
0
1 স্টার
0
মন্তব্য ও রিভিউ দিন
আমরা আপনার ই-মেইল অন্য কারো সাথে শেয়ার করব না।